উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুসরণের ইঙ্গিত রয়েছে। সমষ্টি সমাজকর্মকে দুই ভাগে ভাগ করা যায়- সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন। স্থানীয় পর্যায়ে জনগণের যৌথ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে সমষ্টি উন্নয়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি প্রক্রিয়া, যা সমষ্টির সক্রিয় অংশগ্রহণ এবং উদ্যোগকে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে সমন্বিত করে, সমষ্টির সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। সাধারণত অনুন্নত ও স্থবির জনসমষ্টির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। উদ্দীপকে শারমিনের সংস্থা গ্রামাঞ্চলে নিরক্ষরতা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, কুসংস্কার, কু-প্রথা, গোঁড়ামি ও অজ্ঞতা দূরীকরণে কাজ করে। উদ্দীপকের এ সংস্থার কাজ সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতিকে নির্দেশ করে। এটি একটি যৌথ ও সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া যেখানে সমাজ উন্নয়নমূলক সরকারি বা বেসরকারি সংস্থার সাথে জনগণের যৌথ প্রচেষ্টা পরিলক্ষিত হয়। উদ্দীপকেও সমষ্টি উন্নয়ন পদ্ধতির বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতির ইঙ্গিত রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
