চক্রটিতে একটি ছাড়া অন্যটি অচল - যথার্থতা বিচার করো।
উত্তর: চক্রটিতে উল্লিখিত ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর একটি ছাড়া অন্যটি অচল— উক্তিটি যথার্থ । সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম ৫টি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলোর কোনো একটি ছাড়া সমস্যা সমাধান প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হবে না। উদ্দীপকের ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি, সমস্যা, প্রতিষ্ঠান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়ার উল্লেখ করা হয়েছে। আর এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। ব্যক্তি সমাজকর্মের অন্যতম উপাদান হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি। তাকে কেন্দ্র করেই সমগ্র সমাধান প্রক্রিয়া আবর্তিত হয়। তাই ব্যক্তি সমাজকর্মের জন্য সমস্যাগ্রস্ত ব্যক্তি অপরিহার্য। আবার সাধারণ কোনো মানুষ ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির উপাদান হতে পারে না। এক্ষেত্রে ঐ ব্যক্তির কোনো না কোনো সমস্যা থাকতে হবে। এখানে সমস্যা হচ্ছে এমন এক ধরনের অবস্থা যা ব্যক্তিকে তার স্বাভাবিক ভূমিকা পালনে বাধা দেয়। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বাস্তব অনুশীলনের বাহন হলো প্রতিষ্ঠান। এর সাহায্য ছাড়া সমাজকর্মী সাহায্যার্থীকে সহায়তা দিতে পারবে না। তাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির জন্য প্রতিষ্ঠান অপরিহার্য। আবার ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা নির্ভর করে পেশাদার প্রতিনিধির দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। এর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রক্রিয়া। কারণ প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান দেওয়া হয়। পরিশেষে বলা যায়- ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়া এ ৫টি উপাদানের সমন্বয়ে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি আবর্তিত হয়। এগুলোর কোনো একটি ছাড়া সমস্যা সমাধান পদ্ধতি ফলপ্রসূ করা সম্ভব নয়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
চক্রটিতে একটি ছাড়া অন্যটি অচল - যথার্থতা বিচার করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
