উক্ত সহায়ক পদ্ধতির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রয়োগ ক্ষেত্রের নাম উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছকে নির্দেশিত সামাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্র ব্যাপক। সামাজিক কার্যক্রমের প্রয়োগের প্রধান একটি ক্ষেত্র হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এক্ষেত্রে তাদের মধ্যে জনসচেতনতা ও সক্ষমতা সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সৃষ্টি, জনমত গঠন ও নারী অধিকার আদায় নারীদের মধ্যে সচেতনতা ও তাদের সার্বিক উন্নয়ন সাধনে সামাজিক কার্যক্রম প্রয়োগযোগ্য। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সামাজিক কার্যক্রম প্রয়োগযোগ্য। আধুনিক জীবনমুখী ও কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে প্রচলিত পশ্চাৎমুখী ধ্যানধারণায় পরিবর্তন ঘটিয়ে জনগণকে স্বাবলম্বী ও আধুনিক চিকিৎসা গ্রহণে সচেতন করে তুলতে এ পদ্ধতি কার্যকর। তৃতীয়ত, দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে সামাজিক কার্যক্রম প্রয়োগ করা যায়। দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে জনগণকে অবহিত করে সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় কঠোর আইন প্রণয়ন করা যেতে পারে। আবার কুপ্রথা ও কুসংস্কার দূরীকরণে সামাজিক কার্যক্রম পদ্ধতি ব্যবহার সার্থক হতে পারে। সুশিক্ষার অভাবে নিরক্ষর জনগোষ্ঠীর মাঝে আজও পশ্চাৎমুখী মনোভাব কুসংস্কার ও অদৃষ্টবাদী চিন্তা চেতনা ও বিশ্বাস লক্ষ করা যায়। এসকল ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠন, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে এ সকল কুপ্রথা ও কুসংস্কার দূর করে সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে এ পদ্ধতি ব্যবহার করা যায়। এছাড়া সামাজিক সমস্যা দূরীকরণ; আইন ও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন; দারিদ্র্য বিমোচন প্রভৃতি ক্ষেত্রেও সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত সহায়ক পদ্ধতির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রয়োগ ক্ষেত্রের নাম উল্লেখপ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
