উক্ত পদ্ধতি কি সমস্যার পরিপূর্ণ সমাধানে যথেষ্ট? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত পদ্ধতি অর্থাৎ সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যার পরিপূর্ণ সমাধানে যথেষ্ট নয় বলে আমি মনে করি। কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে কোনো সমস্যায় সঠিক সমাধান কখনই সম্ভব নয়। সমস্যার পরিপূর্ণ সমাধান এবং সমাজের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সমাজকর্মের সকল পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য মানবজীবনের সামগ্রিকতার ওপর গুরুত্ব প্রদান করা। এ লক্ষ্যে সমাজকর্মীরা ব্যক্তি, দল ও সমষ্টির সাথে কাজ করতে গিয়ে কোনো নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ না করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই সমাজকর্মের সকল পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে থাকে। সমস্যা সমাধানে প্রধানত তিনটি ধাপ অনুসরণ করা হয়ে থাকে এগুলো হলো- মনো-সামাজিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান। সমাজকর্মের সকল মৌলিক পদ্ধতিতে এ তিনটি ধাপ বিদ্যমান। এক্ষেত্রে সমাধান প্রক্রিয়ার সফলতা বহুলাংশে নির্ভর করে সহায়ক পদ্ধতি বিশেষ করে সামাজিক গবেষণা ও সামাজিক প্রশাসনের ওপর। ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সমাধান এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্মের মৌলিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এ কর্মসূচিগুলো সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রমের মাধ্যমেই সমাজজীবনে প্রতিফলিত হয়ে থাকে। পাশাপাশি কর্মসূচিগুলোর লক্ষ্যার্জনে যেমন সামাজিক প্রশাসনের প্রয়োজন হয় তেমনি কর্মসূচিগুলোর মূল্যায়ন ও কার্যকারিতা বৃদ্ধিকরণে সামাজিক গবেষণার প্রয়োজন হয়। এ দৃষ্টিকোণ থেকে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আধুনিক সমাজকর্ম তার মৌলিক ও সহায়ক পদ্ধতির মাধ্যমে সমাজজীবনে বাঞ্ছিত ও পরিকল্পিত পরিবর্তন আনয়নে সর্বদা প্রচেষ্টা চালায়। এ লক্ষ্যে সমাজে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, সংস্কার প্রভৃতিতে যেমন ব্যক্তি ও সমষ্টি সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেমনি সামাজিক প্রশাসন এবং সামাজিক কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সার্বিক আলোচনায় বলা যায়, সমস্যার পরিপূর্ণ সমাধানে কোনো একটি একক পদ্ধতি নয় বরং সকল পদ্ধতির সুষ্ঠু সমন্বয় আবশ্যক
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত পদ্ধতি কি সমস্যার পরিপূর্ণ সমাধানে যথেষ্ট? বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
