উদ্দীপকের মি. বার্কারের মধ্যে ভূমিকা পেশাগত সম্পর্ক স্থাপনের সহায়ক নয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. বাকার একজন সমাজকর্মী হিসেবে পেশাদারিত্ব রক্ষা না করায় তার ভূমিকা পেশাগত সম্পর্ক স্থাপনে সহায়ক নয়। ব্যক্তির সমস্যার সমাধানকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি পরিচালিত হয়। এই সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো র্যাপো বা পেশাগত সম্পর্ক। এখানে সমাজকর্মী একজন পেশাদার ব্যক্তি হিসেবে তার আচরণের মাধ্যমে সাহায্যার্থীর আস্থাভাজন হবেন। উদ্দীপকে মি, বার্কার একজন পেশাদার সমাজকর্মী হিসেবে সাহায্যার্থীদের আস্থা বা বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছেন। সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের জন্য ফলপ্রসূ সাক্ষাৎকার অত্যন্ত প্রয়োজনীয়। অথচ মি. বার্কার তার নিকট আগত সাহায্যার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সাক্ষাৎ করার জন্য বলেন। ফলে সেবাগ্রহীতাদের সাথে তার সাক্ষাৎকার ফলপ্রসূ হয় না। এক্ষেত্রে মি. বাকারের কর্মকান্ডে তারা অনেকটাই বিরক্ত এবং মি, বার্কারকে আস্থাভাজন হিসেবে মেনে নিতে পারছেন না। কিন্তু তিনি যদি এ ব্যাপারে আন্তরিক হতেন এবং সাহায্যার্থীদের সাথে সাক্ষাৎকারের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতেন তাহলে এরূপ সমস্যার সৃষ্টি হতো না। বরং তিনি সাহায্যার্থীদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে পারতেন। পরিশেষে বলা যায়, সাহায্যার্থীদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপনে মি. বার্কারকে আরও আন্তরিক হতে হবে এবং পেশাদার মনোভাব লালন করতে হবে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকের মি. বার্কারের মধ্যে ভূমিকা পেশাগত সম্পর্ক স্থাপনের সহায়ক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
