POSDCORB ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: মনীষী লুথার গুলিক (Luther Gulick) প্রশাসনের কার্যাবলি সংশ্লিষ্ট বিখ্যাত POSDCORB সূত্রের উদ্ভাবন করেছেন। সূত্রের প্রতিটি অক্ষর প্রশাসনের কার্যাবলির এক একটি দিকের প্রতিনিধিত্ব করছে। যেমন- P - Planning বা পরিকল্পনা; O - Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা; S - Staffing বা কর্মী নিয়োগ; D - Direction বা পরিচালনা; Co- Coordination বা সমন্বয় সাধন; R - Reporting বা কার্যবিবরণী সংরক্ষণ করা; B - Budgeting বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন। প্রশাসনের উপর্যুক্ত কার্যাবলি বিশ্লেষণ করে সমাজকর্ম প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলো চিহ্নিত করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
POSDCORB ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর
