উদ্দীপকে জনাব রবিন সমষ্টি সমাজকর্মের যে পদ্ধতির সাহায্য গ্রহণ করেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রবিন সমষ্টি সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতির সাহায্য গ্রহণ করেন। সমষ্টি সমাজকর্মের অনুন্নত ও. স্থবির জনসমষ্টির আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। জাতিসংঘের মতে, সমষ্টি উন্নয়ন বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায়, যা সমষ্টির সক্রিয় অংশগ্রহণ এবং উদ্যোগের ওপর পূর্ণ আস্থা রেখে সমগ্র সমষ্টির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। সর্বোপরি বলা যায়, সমষ্টি উন্নয়ন পেশাদার ব্যক্তি ও সমষ্টির অধিবাসীদের সম্মিলিত প্রচেষ্ঠা, যা সমষ্টির সদস্যদের সামাজিক বন্ধন শক্তিশালীকরণ, আত্মসাহায্যার্থে নাগরিকদের উদ্বুদ্ধকরণ, স্থানীয় দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ এবং প্রাণসঞ্চারণী স্থানীয় প্রতিষ্ঠান গঠন করে। উদ্দীপকে জনাব রবিন যেহেতু অনুন্নত অঞ্চলের সমষ্টি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করেন, তাই সেটি সমষ্টি উন্নয়ন হবে। দ্বিতীয়ত, পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে সমষ্টি সম্পর্কে জানা যায়; সম্পদ ও চাহিদা নিরূপন প্রভৃতি ধাপগুলো মূলত সমষ্টি উন্নয়ন প্রক্রিয়ার ধাপ। তাই এ বিষয়গুলো বিবেচনায় উদ্দীপকের প্রেক্ষাপটে ব্যবহৃত পদ্ধতিটি সমষ্টি উন্নয়ন হিসেবে চিহ্নিত করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব রবিন সমষ্টি সমাজকর্মের যে পদ্ধতির সাহায্য গ্রহণ করেন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
