উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলী সমাধানে কোন পদ্ধতি প্রয়োগ যথার্থ বলে তুমি মনে করো, তা বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলী সমাধানে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ যথার্থ বলে মনে করি। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সমষ্টি উন্নয়ন হলো স্থানীয় পর্যায়ে জনগণের যৌথ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন। উদ্দীপকে নিরক্ষরতা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা অর্থাৎ সমাজে বিরাজমান কুসংস্কার, কুপ্রথা, গোঁড়ামি ও অজ্ঞতা ইত্যাদি সমস্যার কথা বলা হয়েছে। এই ধরনের সমস্যা সমাধানের জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি যথাযথ হবে। কোন একটি এলাকায় যদি বাল্যবিবাহের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র কোন সংস্থা এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা একটি বিশাল এলাকায় খুব সহজেই এত বড় সমস্যা নিয়ন্ত্রণ করা কোনভাবেই সহজসাধ্য নয়। কিন্তু স্থানীয় পর্যায়ে সংস্থাটির পাশাপাশি যদি অন্য জনগণ এগিয়ে আসে তাহলে খুব সহজেই এটি সমাধান করা যায়। যেমন সংস্থাটি যদি বাল্যবিবাহ কুফল সম্পর্কে এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সমাজের সচেতন করে এবং একই সাথে যদি সেই সচেতনতা অনুসারে স্থানীয় পর্যায়ে সবাই এগিয়ে আসে তবেই সমস্যাটি সমাধান করা যাবে। একইভাবেই কোন কুসংস্কার বা কুপ্রথার বিষয়ে সমাজের সবাই এগিয়ে আসলে তবেই সমস্যাটি সমাধান করা সম্ভব। একটি সমস্যায় সমাজের সবাই যখন সচেতন হয়ে উঠবে তখনই সমস্যাটি ধীরে ধীরে সমাধান হবে। উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে যদি সবাই এগিয়ে আসে তাহলে সমস্যাগুলো সবার সচেতনতার মধ্য দিয়েই সমাধানের পথ পেয়ে যাবে। কেননা শুধুমাত্র একটি সংস্থা চাইলেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। বরং স্থানীয় পর্যায়ে সবাই মিলিয়ে এগিয়ে আসলেই সমস্যাগুলোর আশু প্রতিকার পাওয়া যাবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলী সমাধানে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ যথার্থ।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলী সমাধানে কোন পদ্ধতি প্রয়োগ যথার্থ বলে ত…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
