উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে কী বোঝানো হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে জৈবিক বা মৌলিক চাহিদাকে বোঝানো হয়েছে। মৌলিক চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এগুলোকে অনেক সময় জৈবিক বা মৌলিক চাহিদাও বলা হয়। মানুষসহ জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে। এ চাহিদাগুলো পূরণে ব্যর্থ হলে মানবদেহের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয়। মৌলক চাহিদার অন্তর্ভুক্ত বিষয় হলো খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি ইত্যাদি। এ অপরিহার্য চাহিদাগুলো সব সমাজে একই রকম। উদ্দীপকে পাঁচ স্তরের যে ছকটি তুলে ধরা হয়েছে তা মূলত আব্রাহাম মাসলোর (Abraham Maslow) চাহিদা তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী মানুষের চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হলো জৈবিক বা মৌলিক চাহিদা, যা ডায়াগ্রামের ১নং এ রাখা হয়েছে। আবার সকল চাহিদার ভিত্তি হিসেবে দৈহিক চাহিদাকে রাখা হয়েছে। যেহেতু আব্রাহাম মাসলোর চাহিদা ডায়াগ্রাম অনুসারে ছকটি সাজানো হয়েছে এবং ভিত্তির চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে। তাই সেটি মৌলিক চাহিদা হবে।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে কী বোঝানো হয়েছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর