উদ্দীপকে উল্লিখিত চিত্রের ফলে মৌল মানবিক চাহিদার প্রয়োজনীয়তার ধারাক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে মৌল মানবিক চাহিদাগুলোকে প্রয়োজনীয়তার ধারাবাহিকতা অনুযায়ী সাজানো হয়েছে। মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য যে চাহিদাগুলো পূরণ করতে হয় তাকে মৌলিক মানবিক চাহিদা বলে। এ চাহিদা পূরণ না করলে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদন। প্রত্যেক মানুষের জন্য এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। তবে মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে গুরুত্ব বিচারে ধারাবাহিকতা রয়েছে। যেমনটি উদ্দীপকের ছকে দেখানো হয়েছে। মানুষের জীবনে সব থেকে বেশি জরুরি যে চাহিদা রয়েছে তা হলো জৈবিক বা মৌলিক চাহিদা। এর মধ্যে রয়েছে খাদ্য বা অন্ন এবং বস্ত্র। জৈবিক চাহিদার প্রয়োজনগুলো অপূরিত থাকলে অন্য চাহিদাগুলো মূল্যহীন হয়ে পড়ে। জৈবিক চাহিদা হলো সর্বনিম্নস্তরের চাহিদা। এর পরে রয়েছে নিরাপত্তামূলক চাহিদাগুলো। যদিও এগুলো জৈবিক চাহিদার সাথে সম্পর্কিত, তবুও এগুলো একটু উঁচু স্তরের। এর মধ্যে রয়েছে চিকিৎসা, বাসস্থান প্রভৃতি। গুরুত্ব বিচারে তৃতীয় স্থানে রয়েছে সামাজিক চাহিদা বা মানবিক চাহিদা। নিম্নের দুই স্তরের চাহিদাগুলো যাদের পূরণ হবে, তারাই এই স্তরের চাহিদাগুলো পূরণে সচেষ্ট হয়। যেমন ভালোবাসা ও বন্ধুবান্ধব। বিনোদনের চাহিদাকে এ স্তরে যুক্ত করা যায়। চতুর্থ স্তরে রয়েছে আত্মতৃপ্তির চাহিদা তথা আত্মমর্যাদা, স্বীকৃতি প্রভৃতি। পূর্ববর্তী তিন স্তরের চাহিদা পূরণ হলে মানুষ চতুর্থ স্তরের চাহিদা পূরণে সচেষ্ট হয়। সর্বশেষ যে আত্ম প্রতিষ্ঠার চাহিদার কথা উল্লেখ করা হয়েছে, তা হলো আত্মোপলব্ধির চাহিদা। সকলের পক্ষে এ চাহিদা পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রের ফলে মৌল মানবিক চাহিদার প্রয়োজনীয়তার ধারাক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর