জিল্লুর রহমান কোন মৌল মানবিক চাহিদাকে গুরুত্ব দেন?
উত্তর: জিল্লুর রহমান মৌল মানবিক চাহিদা শিক্ষার চাহিদাকে গুরুত্ব দেন। লেখাপড়া বা পড়াশোনার দ্বারা মানুষ মূলত শিক্ষা গ্রহণ করে। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। জ্ঞানের প্রসার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, বিশেষ করে স্কুল-কলেজের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ এবং কোনো বিষয় জানার প্রক্রিয়া হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে দেহ, মন ও আত্মার সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে। তাই বলা হয়, শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম। বিকাশ। শিক্ষার মাধ্যমে মানবীয় জ্ঞান ও দক্ষতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে সমাজ টিকে থাকে। তাই শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। উদ্দীপকে জিল্লুর রহমান মনে করেন, লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি করা যায় না। সুতরাং জিল্লুর রহমান শিক্ষার প্রতি গুরুত্ব দেন।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
জিল্লুর রহমান কোন মৌল মানবিক চাহিদাকে গুরুত্ব দেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর