উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌল মানবিক চাহিদা তথা বস্ত্রের চাহিদা পূরণের গুরুত্ব অপরিসীম। মানুষের মৌল মানবিক চাহিদাগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে খাদ্যের পরই বস্ত্রের স্থান। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন হলো বস্ত্র। এটি মানুষকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে নির্দেশিত মৌল মানবিক চাহিদাকে মানব সভ্যতার ধারক ও বাহক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মূলত বস্ত্রকেই ইঙ্গিত করছে। সামাজিকতা এবং প্রতিকূল অবস্থা থেকে রক্ষার জন্য মানবজীবনে বস্ত্রের চাহিদা পূরণ অত্যাবশ্যক। অনেক ক্ষেত্রে মানুষ অনাহারে থাকতে পারে, কিন্তু বস্ত্রহীন অবস্থায় সমাজে একমুহূর্তও বসবাস করতে পারে না। বস্ত্রের ব্যবহারই মানুষকে সভ্যতার মর্যাদা দান করেছে। মানুষের সামাজিক সম্পর্ক বজায় রেখে স্বাভাবিক ও সভ্য জীবনযাত্রা অব্যাহত রাখতে বস্ত্রের গুরুত্ব অপরিসীম। বস্ত্রের চাহিদা অপূরিত থাকলে মানুষ সামাজিকতা রক্ষা করতে পারে না। অন্যদিকে, বস্ত্র ছাড়া মানুষ প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারে না। প্রাণিজগতে একমাত্র মানুষের বেলায়ই বস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। দৈহিক ও সামাজিক প্রয়োজন ছাড়াও বস্ত্রের ধর্মীয় ও নৈতিক প্রয়োজনীয়তা রয়েছে। তাই বস্ত্র কেবল শারীরিক কষ্টই লাঘব করে না বরং ধর্মীয় ও সামাজিক নৈতিকতাও বজায় রাখে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌল মানবিক চাহিদা তথা বস্ত্রের চাহিদা পূরণের গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর