উক্ত মৌল মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত মৌল মানবিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌল মানবিক চাহিদা হলো খাদ্য। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের চাহিদা পূরণ অত্যন্ত জরুরি। খাদ্য মানুষের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কর্মশক্তি যোগায়। উদ্দীপকের ছকে উল্লিখিত বিষয়গুলো মূলত মানুষের প্রধান মৌল মানবিক চাহিদা খাদ্যকেই নির্দেশ করে। বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদা যথাযথভাবে পূরণ হচ্ছে না। এজন্য বাংলাদেশ সরকার খাদ্যের চাহিদা পূরণে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশে খাদ্য ঘাটতি কমিয়ে উৎপাদন বাড়ানোর জন্য ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদান, সেচ সুবিধা, উন্নত ও অধিক ফলনশীল বীজ সরবরাহ, উপকূলের পতিত জমি উদ্ধারসহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। আবার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি যেমন- VGF (Vulnerable Group Feeding), VGD (Vulnerable Group Development), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), খোলা বাজারে চাল, আটা, আলু, তেল, পেঁয়াজ বিক্রি প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি সরকার দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু করেছে। এছাড়া হতদরিদ্র স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য সরকার স্কুল ফিডিং (School Feeding) কর্মসূচি চালু করেছে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত খাদ্যের চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উক্ত মৌল মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর