উদ্দীপকে সালাম মিয়ার পরিবার কোন কোন চাহিদা পূরণে ব্যর্থ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সালাম মিয়ার পরিবার চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণে ব্যর্থ। মৌল মানবিক চাহিদার মধ্যে চিকিৎসা ও বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ দুটি চাহিদা। চিকিৎসা আধুনিক যুগে মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা। মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং ওষুধ নিশ্চিত করাই হলো চিকিৎসা চাহিদা। অন্যদিকে, বাসস্থান বলতে মানুষের বসবাস করার জন্য স্থায়ী আবাসন ব্যবস্থাকে বোঝায়। সমাজ ও সভ্যতাকে স্থিতিশীল রূপ দেওয়ার পিছনে বাসস্থানের অবদান সবচেয়ে বেশি। পরিবার কাঠামো গড়ে উঠার ভিত্তি হলো বাসস্থান। বাসস্থান প্রতিকূল আবহাওয়া ও জীবজন্তু থেকে মানুষকে নিরাপত্তা প্রদান করে। উদ্দীপকে সালাম মিয়া পরিবার নিয়ে শহরের বস্তিতে থাকায় সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ পরিবারের সদস্যদের রোগাক্রান্ত করেছে। তাই এর মাধ্যমে উপযুক্ত বাসস্থানের ঘাটতি প্রকাশ পাচ্ছে। দ্বিতীয়ত, অর্থের অভাবে ডাক্তার দেখাতে না পারার দ্বারা স্বাস্থ্য বা চিকিৎসা ঘাটতি ফুটে উঠেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সালাম মিয়ার পরিবারের চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণে ঘাটতি রয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে সালাম মিয়ার পরিবার কোন কোন চাহিদা পূরণে ব্যর্থ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর