শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুমনের বাবা আসলে কোথায় যাওয়ার চিন্তা করছেন? প্রবীণকল্যাণে উক্ত ব্যবস্থাটির ভূমিকা তুলে ধর।

উত্তর: উদ্দীপকে সুমনের বাবা, প্রবীণ নিবাসে যাওয়ার চিন্তা করেছেন। প্রবীণকল্যাণের জন্যই মূলত প্রবীণ নিবাস গড়ে তোলা হয়। যেখানে মূলত প্রবীণ বা ৬০ বছরের ঊর্ধ্ববয়সী মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা হয়। প্রবীণকল্যাণের প্রয়োজনীয় সকল ব্যবস্থাই এখানে করা হয়। বৃদ্ধ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রবীণদের মানসিক সুস্থতার জন্য রয়েছে চিত্তবিনোদন বা পাঠাগার সুবিধা। পাঠাগারে তাদের বয়স উপযোগী বই বা পত্রিকা রাখা হয়। বার্ষিক অনুষ্ঠান, বা উৎসবাদি সুন্দরভাবে উদযাপন করা হয়, রয়েছে আড্ডার ব্যবস্থা। সর্বোপরি প্রবীণদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সকল সুযোগ-সুবিধার আয়োজন প্রবীণ নিবাসে থাকে। উদ্দীপকের সুমনের বাবা মূলত এমন জায়গাতেই যেতে চাচ্ছেন। যেখানে স্বাস্থ্যসেবা ও সমবয়সীদের উপস্থিতি থাকবে, যা প্রবীণ নিবাস ছাড়া আর কিছু নয়। সুতরাং বিষয়টি সুস্পষ্ট যে, সুমনের বাবা প্রবীণ নিবাসে যেতে আগ্রহী।

HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল

উদ্দীপকের সুমনের বাবা আসলে কোথায় যাওয়ার চিন্তা করছেন? প্রবীণকল্যাণে…

উদ্দীপক

সুমনের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করে পেনশন সুবিধা পাচ্ছেন। সুমনের বাবা ভাবছেন এমন একটা পরিবেশে যেতে যেখানে তার বয়সী লোকজন আছেন, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার নিশ্চয়তা আছে। ইউরোপ, আমেরিকাতে : বৃদ্ধদের সেবার জন্য এরকম পরিবেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশে এই ব্যবস্থা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে।

উত্তর

বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে।

উত্তর

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বহুমাত্রিক সামাজিক সমস্যার তালিকায় অন্যতম হলো প্রবীণ সমস্যা। জনবিজ্ঞানীদের মতে, আগামী শতাব্দীতে যেসব সামাজিক সমস্যা মানবজাতিকে সবচেয়ে বেশি প্রভাবিত ও উদ্বিগ্ন করে তুলবে, সেসব সমস্যার মধ্যে প্রবীণ সমস্যা অন্যতম। কারণ অসুস্থতা, বার্ধক্যজনিত নিস্তেজ ও দুর্বলতা, জরাগ্রস্ততা, একাকিত্ব, হীনম্মন্যতা, নির্ভরশীলতা প্রভৃতি বহুমুখী সমস্যায় প্রবীণরা জর্জরিত। আর্থিকভাবে দরিদ্র, দৈহিক ও মানসিক রোগ, সামাজিক মর্যাদা ও সামাজিক ভূমিকার অবনতি, অতীতের ব্যর্থতা ও সফলতার অনুভূতি, আন্তঃব্যক্তিক সম্পর্কের অবনতি ইত্যাদি বহুমুখী সমস্যায় প্রবীণ জনগোষ্ঠী আক্রান্ত। তাই প্রবীণ সমস্যা স্বাভাবিক, সর্বজনীন এবং বিশ্বব্যাপী।

উত্তর

উদ্দীপকে সুমনের বাবা, প্রবীণ নিবাসে যাওয়ার চিন্তা করেছেন। প্রবীণকল্যাণের জন্যই মূলত প্রবীণ নিবাস গড়ে তোলা হয়। যেখানে মূলত প্রবীণ বা ৬০ বছরের ঊর্ধ্ববয়সী মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা হয়। প্রবীণকল্যাণের প্রয়োজনীয় সকল ব্যবস্থাই এখানে করা হয়। বৃদ্ধ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রবীণদের মানসিক সুস্থতার জন্য রয়েছে চিত্তবিনোদন বা পাঠাগার সুবিধা। পাঠাগারে তাদের বয়স উপযোগী বই বা পত্রিকা রাখা হয়। বার্ষিক অনুষ্ঠান, বা উৎসবাদি সুন্দরভাবে উদযাপন করা হয়, রয়েছে আড্ডার ব্যবস্থা। সর্বোপরি প্রবীণদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সকল সুযোগ-সুবিধার আয়োজন প্রবীণ নিবাসে থাকে। উদ্দীপকের সুমনের বাবা মূলত এমন জায়গাতেই যেতে চাচ্ছেন। যেখানে স্বাস্থ্যসেবা ও সমবয়সীদের উপস্থিতি থাকবে, যা প্রবীণ নিবাস ছাড়া আর কিছু নয়। সুতরাং বিষয়টি সুস্পষ্ট যে, সুমনের বাবা প্রবীণ নিবাসে যেতে আগ্রহী।

উত্তর

প্রবীণকল্যাণের জন্য প্রবীণ নিবাস ব্যবস্থা জনপ্রিয় করা যেমন প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন প্রবীণদের নিয়ে কল্যাণ চিন্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া। প্রবীণ নিবাস এবং প্রবীণকল্যাণ উভয়টিই প্রবীণদের কল্যাণচিন্তাকে ধারণ করে কাজ করে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে এখনও প্রবীণদের তথা বাবা-মা, দাদা-দাদি ও নানা-নানি এদের প্রতি মূল্যবোধ রয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদের যথার্থ দেখাশোনা করা এবং তাদেরকে সাথে নিয়ে বসবাস করার মানসিকতা এদেশের অধিকাংশ জনগণের বিশ্বাস বা মূল্যবোধের একটি অংশ। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণের ৯০ শতাংশ মুসলমান। ইসলামে প্রবীণদের প্রতি সদয় আচরণের কথা বলা আছে। তাই এদেশের মানুষের মধ্যে প্রবীণদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে তাদের মধ্যে প্রবীণকল্যাণ চিন্তার প্রসার ঘটানো আবশ্যক। প্রবীণ নিবাস একটি অপরিহার্য বিষয়। যেসব পরিবারে প্রবীণরা অনিরাপদ, তাদের সুস্থভাবে জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ থাকে না; তাদের জন্য প্রবীণ নিবাস আবশ্যক। প্রবীণ নিবাসে প্রবীণদের স্বাভাবিক জীবনযাপনের সকল সুযোগ-সুবিধা থাকে। প্রবীণ নিবাস ধারণা সম্পর্কে জনগণকে সচেতন করা যেতে পারে। তবে প্রবীণ নিবাসকে জনপ্রিয় করার দ্বারা এদেশের মানুষের প্রবীণদের প্রতি যে মূল্যবোধ রয়েছে, তাদের দায়িত্ব গ্রহণের যে সংস্কৃতি রয়েছে, তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি তাই বলতে হয়, প্রবীণকল্যাণের জন্য প্রবীণ নিবাস ব্যবস্থার জনপ্রিয় করার থেকে প্রবীণদের নিয়ে তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করাই অধিক যুক্তিসংগত।
HSCSocial Work 2nd PaperChapter 2: সমাজকর্মের শাখা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফারজানা হক পরিবারের একমাত্র সন্তান। মা-বাবা কাজের প্রয়োজনে বাইরে গেলে সে বাসায় একা থাকে। খেলার সাথি পায় না। এই একাকিত্ব তাকে অসুস্থ করে তোলে। তার মধ্যে একধরনের ভ্রান্তি বা ব্যক্তিত্বের অস্বাভাবিকতা তৈরি হয়। সে বড় হলেও সবার সাথে মিলেমিশে চলতে পারে না। তাই তার মা-বাবা তার জন্য বড়ই দুশ্চিন্তাগ্রস্ত।

Chittagong · 2017

ক
বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?
খ
বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?

বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?

বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দরিদ্র বাবার সন্তান শারমিনের অল্প বয়সে বিয়ে হয়। বিয়ের এক বছর পরে তার একটি প্রতিবন্ধী সন্তান হয়। শারমিনের স্বামী তার ভরণপোষণ করতে না পেরে তাকে তালাক দেয়। দরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যক্তা শারমিন প্রতিবন্ধী সন্তানটিকে নিয়ে খুবই কষ্টে আছে।

Chittagong · 2017

ক
চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?
খ
শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের শারমিন ও তার সন্তানের জন্য সমাজকর্মের কোন শাখা সাহায্য করতে পারে? আলোচনা করো।
ঘ
উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্যকরী বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?

শিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?

চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাভারে একটি গার্মেন্টসে মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে নিম্ন শ্রেণির কর্মচারিদের ছাঁটাই করে মালিক নতুন করে কারখানা শুরু করতে চাইলে তারা প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। উচ্চবিত্ত কর্মকর্তাদের সমস্যা না হলেও নিম্ন শ্রেণির কর্মীদের পথে বসতে হয়। এদের সমস্যা সমাধান ও উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন উপলব্ধি করে।

Dhaka · 2017

ক
ক্লিনিক্যাল সমাজকর্ম কী?
খ
প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের সমস্যা সমাধানের জন্যে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কীভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?

প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী? ব্যাখ্যা করো।বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ?বাংলাদেশে কোন মেডিকেল কলেজে প্রথম চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম শুরু হয়?উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্যকরী বলে তুমিউদ্দীপকের শারমিন ও তার সন্তানের জন্য সমাজকর্মের কোন শাখা সাহায্য করতে পারে? আলোচশিল্প সমাজকর্ম বলতে কী বোঝ?চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কত সালে?উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কীভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাওউদ্দীপকের সমস্যা সমাধানের জন্যে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা তৃতীয় পক্ষ হিসেবে প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝ?ক্লিনিক্যাল সমাজকর্ম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।