উদ্দীপকে সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম কাজ করে থাকে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিল্প সমাজকর্মের কথা বলা হয়েছে। শিল্প সমাজকর্ম শিল্পকারখানার সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রমিক ও মালিকদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প সমাজকর্মী সমস্যার গভীরে গিয়ে তার কারণ নির্ণয় করেন। উদাহরণস্বরূপ ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলো বিশদভাবে বিশ্লেষণ করে সমস্যার মূল, কারণ চিহ্নিত করেন এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন। শিল্প সমাজকর্মী শ্রমিকদের আধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। তারা শ্রমিকদের আইনি অধিকার, দাবি আদায়ের পদ্ধতি এবং নৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। শিল্প সমাজকর্মী শ্রমিক ও মালিকদের মধ্যে একটি যোগাযোগের সেতু তৈরি করেন। উভয়পক্ষের দাবি-দাওয়া তুলে ধরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। এর ফলে শ্রমিক-মালিক বিরোধ এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হয়। সুতরাং বলা যায়, শিল্প সমাজকর্ম উদ্দীপকের শিল্পকারখানার সমস্যা সমাধানে কাজ করে।
HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল
উদ্দীপকে সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম কাজ করে থাকে-ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর