প্রবীণকল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: প্রবীণকল্যাণ সমাজকর্ম হলো এমন একটি বিশেষায়িত শাখা যেটি প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে। বার্ধক্যে মানুষ নানা ধরনের সমস্যায় ভোগে। এ সময় দারিদ্র্য, অনাহার, অবহেলা, মানসিক নির্যাতন, প্রতারণা আর শারীরিক নানা বাধা-বিপত্তি তাদেরকে বিপর্যস্ত করে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্যই প্রবীণকল্যাণ সমাজকর্ম কাজ করে। এক্ষেত্রে সমাজকর্মীরা বয়স্কদের কল্যাণে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সেবা প্রদান করে।
HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল
প্রবীণকল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর