উদ্দীপকে জামিল সাহেবের জটিলতা নিরসনে সমাজসেবা অফিসারের ভূমিকা তুলে ধর।
উত্তর: উদ্দীপকে জামিল সাহেবের জটিলতা নিরসনে সমাজসেবা অফিসার বহুমাত্রিক ভূমিকা পালন করে থাকেন। সমাজসেবা অফিসার যেহেতু একজন চিকিৎসা সমাজকর্মী, তাই তার ভূমিকা বর্তমান বিশ্বে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। সমাজসেবা অফিসার হাসপাতালে প্রাপ্ত সুযোগ-সুবিধার সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক উপাদান দূরীকরণে ভূমিকা পালন করেন।রোগীকে ব্যক্তিকেন্দ্রিক সেবা দান করেন। স্বাস্থ্যসেবার যৌথ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেবার সাথে সংশ্লিষ্ট সামাজিক ও আবেগীয় বিষয়াবলি ডাক্তারের নিকট ব্যাখ্যা করেন। রোগের ইতিহাসসহ রোগীর ব্যক্তিগত তথ্যাবলি রক্ষণাবেক্ষণ করেন। হাসপাতালের নিয়মকানুন এবং বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে রোগীকে অবগত করতে সহায়তা করেন যাতে সেবা লাভে কোনো অসুবিধা না হয়। মেডিকেল থেকে ছাড়পত্র পাওয়ার পর আফটার কেয়ার সার্ভিস ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। বিভিন্ন বিষয়ে রোগীকে প্রশিক্ষণ প্রদান এবং সমাজে বিদ্যমান সেবার মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থা করেন। গৃহ পরিদর্শনের মাধ্যমে রোগীর সামাজিক অবস্থার সম্পর্কে অবগত হয়ে ডাক্তারের কাছে ব্যাখ্যা এবং রোগের কারণে সৃষ্ট নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পরিবারকে সহায়তা করেন। স্বেচ্ছাসেবকদের সেবার মান সদ্ব্যবহারের ব্যবস্থা করে। বহিঃবিভাগ ও রোগী ভর্তির ক্ষেত্রে ডাক্তারকে সহায়তা করেন। ডাক্তারদের সাথে আলোচনা ও যৌথ পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে অংশগ্রহণ করেন। সর্বোপরি সমাজসেবা অফিসার জামিলদের সমস্যা সমাধানে নানাভাবে ভূমিকা পালন করেন।
HSC Social Work 2nd Paper Chapter 2: সমাজকর্মের শাখা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 2: সমাজকর্মের শাখা · সৃজনশীল
উদ্দীপকে জামিল সাহেবের জটিলতা নিরসনে সমাজসেবা অফিসারের ভূমিকা তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর