উদ্দীপকে কোন মৌলমানবিক চাহিদার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মৌল মানবিক চাহিদা খাদ্যকে নির্দেশ করা হয়েছে। মৌল মানবিক চাহিদার মধ্যে প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা ও রোগ-প্রতিরোধের মাধ্যমে দেহকে সুস্থ ও সবল রাখে তাকেই খাদ্য বলে। একজন মানুষের শরীরের বৃদ্ধি ও বিকাশ এবং কর্মশক্তি দানে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা আবশ্যক। খাদ্যের উপাদান ছয়টি যথা— শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এর অভাবে মানুষ | পুষ্টিহীনতায় ভোগে। তাই মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খাদ্যের এ সকল উপাদান গ্রহণ করা জরুরি। উদ্দীপকে সুষম আহারের প্রয়োজনীয়তা কর্মশক্তি, কর্মপ্রেরণা লাভ, মেধার বিকাশ, মনস্তাত্ত্বিক ভারসাম্য বজায় রাখা প্রভৃতির কথা বলা হয়েছে। আহার বা খাদ্য মূলত মানুষের মৌল মানবিক চাহিদার মধ্যে প্রধান । তাই বলা যায়, উদ্দীপকে মৌল মানবিক চাহিদা খাদ্যের গুরুত্বের কথা বলা হয়েছে ।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে কোন মৌলমানবিক চাহিদার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর