মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা এবং রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে। বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য খাদ্য অপরিহার্য। দেহকে যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। যন্ত্রে যেমন তেল, মবিল না দিলে তার ইঞ্জিন চলে না, তেমনি মানুষের দেহের জন্য প্রয়োজন খাদ্যের। খাদ্য ব্যতীত মানুষ বাঁচতে পারে না।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর