উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : সরকারিভাবে গৃহীত বিভিন্ন উদ্যোগ শিক্ষা বিস্তারকে বেগবান করেছে। যুগপযোগী একটি শিক্ষানীতি প্রণয়ন ও তার বাস্তবায়ন এদেশের শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তনের এনেছে। এই নীতির আলোকে এই শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তুকে এক অমূল পরিবর্তন এনেছে। এবং যোগ করা হয়েছে নতুন নতুন বিষয়বস্তু। মুখস্ত নির্ভর গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সৃজনশীল ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যক্রমে সরকারিকরণ করা হয়েছে। এরপরও দেশে প্রয়োজনে তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সংকট রয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য ৬০% মহিলা শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ফলে এর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এবং কোভিড মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার লক্ষ্যে সরকার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে পাঠ্য সম্প্রচার কার্যক্রম ঘরে বসে শিখি বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক স্তরে সকল শ্রেণীতে শতভাগ নতুন বই প্রদান করা হচ্ছে। কারণ শিক্ষাই পারে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সমাজে শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
HSC Social Work 2nd Paper Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 1: বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরক…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর