রায়হানের উল্লিখিত রাষ্ট্রে দারিদ্র নিরসনে তিনি যে আইনের ইঙ্গিত দিয়েছেন তার ধারাগুলো ব্যাখ্যা কর।
উত্তর: রায়হানের উল্লিখিত রাষ্ট্রে দারিদ্র নিরসনে তিনি ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের ইঙ্গিত দিয়েছেন। ১৬০১ সালের দরিদ্র আইনের ধারাসমূহ হচ্ছে- ১. সামর্থ্যবান পরিবার ও সম্পদশালী আত্মীয়স্বজন যেন দ্বায়িত্ব গ্রহণে বাধ্য থাকে সেজন্য দরিদ্র ও অসহায় ব্যক্তিকে সাহায্যদানের তালিকায় না রাখা। ২. প্যারিশ বা স্থানীয় গির্জা অধীনস্ত এলাকায় শুধু সেসব দরিদ্রকে সাহায্য করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবে যারা প্যারিসের স্থানীয় বাসিন্দা অথবা কমপক্ষে তিন বছর ধরে প্যারিশে বসবাস করছে এবং যাদের পরিবার ও আত্মীয় সাহায্যদানে অক্ষম। ৩. শারীরিকভাবে সক্ষম ও সচ্ছল আত্মীয়স্বজনসম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেওয়া নিষিদ্ধ করা হয়। ৪. প্যারিশের প্রত্যেক অধিবাসীদের দরিদ্র কর প্রদান। ৫. সাহায্য দানের সুবিধার্থে দরিদ্রদের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করণ। ক. সক্ষম-দরিদ্র: সবল বা কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। এদের ভিক্ষা দেওয়া নিষিদ্ধ ছিল এবং তাদেরকে সংশোধনাগারে কাজ করতে বাধ্য করা হতো। কেউ অনিচ্ছা পোষণ করলে তাকে কারাদণ্ডসহ কঠোর শাস্তি প্রদান করা হতো। খ. দরিদ্র: রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানসহ বিধবা ইত্যাদি যারা কাজ করতে সক্ষম নয় তারাই অক্ষম দরিদ্রের পর্যায়ভুক্ত ছিল। এদেরকে দরিদ্রাগারে রেখে সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। গ. নির্ভরশীল শিশু: এতিম, পরিত্যক্ত, ও অক্ষম পিতামাতার সন্তানেরা এ পর্যায়ভুক্ত ছিল। এদেরকে কোনো নাগরিকের কাছে বিনা খরচে দত্তক অথবা কম খরচে লালন পালনের জন্য দেওয়া হতো। এক্ষেত্রে ছেলেদের ২৪ বছর এবং মেয়েদের ২১ বছর পর্যন্ত মনিবের বাসায় থাকতে হতো।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
রায়হানের উল্লিখিত রাষ্ট্রে দারিদ্র নিরসনে তিনি যে আইনের ইঙ্গিত দিয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর