উদ্দীপকে বক্সের ('?') প্রশ্নবোধক চিহ্নে ইংল্যান্ডে যে পদক্ষেপের কথা বোঝানো হয়েছে তা সংক্ষেপে লেখো।
উত্তর: উদ্দীপকের বক্সের প্রশ্নবোধক চিহ্নে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের ইঙ্গিত পাওয়া যায়। প্রাক-শিল্প যুগে আর্থ-সামাজিক সমস্যা এবং দারিদ্র্য-পীড়িত ইংল্যান্ডে সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ক্রমবর্ধমান দারিদ্র্য সমস্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরই একটি পদক্ষেপ হিসেবে ১৬০১ সালের দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়। ১৬০১ সালের এই আইনে সেবাদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি দরিদ্রদের আত্মীয়স্বজন ও পরিবারের কর্তব্য চিহ্নিত করা হয়। উদ্দীপকের বক্সে ইংল্যান্ডের একটি আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আইনটিতে প্যারিশকেন্দ্রিক সেবা প্রদান, ওভারসিয়ার এর মাধ্যমে বাস্তবায়ন ও দরিদ্রদের তিনভাগে বিভক্তকরণের কথা বলা হয়েছে। এটি ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে নির্দেশ করছে। ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের সময় আইনটি প্রণীত হয় বলে একে অনেকে '৪৩তম এলিজাবেথীয় দরিদ্র আইন' হিসেবে আখ্যায়িত করেন। বক্সে চিহ্নিত পয়েন্টগুলো ছাড়াও এ আইনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছিল। যেমন- আত্মীয়-স্বজনদের দায়িত্বশীলতা বা পিতা তার সন্তান ও সন্তানের সন্তানকে সহায়তা করবে। পাশাপাশি সন্তানদের তাদের পিতা-মাতা ও পিতামহের সহায়তা বিধানের কথাও বলা হয়। আবার সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু এই তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। তাই বলা যায়, বক্সের প্রশ্নবোধক চিহ্নিত স্থান দিয়ে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের প্রতিফলন ঘটানো হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে বক্সের ('?') প্রশ্নবোধক চিহ্নে ইংল্যান্ডে যে পদক্ষেপের কথা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর