উদ্দীপকে শিক্ষক কোন আইনের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক দরিদ্র সংস্কার আইন ১৮৩৪ এর প্রতি ইঙ্গিত করেছেন। ইংল্যান্ডের ক্রমবর্ধমান দারিদ্র্য সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইন থেকে ১৮৩২ সাল পর্যন্ত অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন এলেও সামন্তবাদের অবসান, গির্জার আধিপত্য হ্রাস, শিল্প-বাণিজ্যের ক্রমবর্ধমসান প্রসার এবং পূর্বোক্ত দরিদ্র আইনের ব্যর্থতা নতুন আইনের দাবি করে। বিশেষ করে দরিদ্রের সংখ্যা বৃদ্ধি, দরিদ্র কর সম্পর্কে জনগণের অসন্তুষ্টি, আংশিক ও বাহ্যিক সাহায্যাদানের বিরূপ প্রতিক্রিয়া ইত্যাদি সমস্যার সুষ্ঠু ও কল্যাণমুখী সমাধানের জন্য পূর্বোক্ত দরিদ্র আইনগুলোর সংস্কার সাধনের মাধ্যমে এ আইন প্রণয়ন করা হয়। ১৬০১-১৮৩৪ সাল পর্যন্ত প্রায় আড়াই বছর পর প্রফেসর এন. ডব্লিউ, সিনিয়র এবং এডইউন চ্যাডউইক এর নেতৃত্বাধীন কমিটি তথা রাজকীয় কমিশন ১৮৩৪ সালের ১৯ আগষ্ট একটি নতুন আইন পাস করে। যা পূর্ববর্তী আইনের সংস্কার আইন। কিন্তু এ আইনটিও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। তাই ওয়েব বলেন, "১৮৩৪ সালের সংস্কার আইনটি দরিদ্রদের দমনের নীলনকশা ছাড়া আর কিছুই নয়।" অতএব উদ্দীপকে তথ্যাবলি দ্বারা প্রতীয়মান হচ্ছে, শিক্ষক ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের প্রতি ইঙ্গিত করেছেন।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক কোন আইনের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর