দিপু ছাড়াও অপর দরিদ্রদের জন্য ১৬০১ সালের দরিদ্র আইনটি যে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম- তা বিশ্লেষণ কর।
উত্তর: দিপু ছাড়াও উদ্দীপকে বর্ণিত অপর শ্রেণি হচ্ছে কদম আলী ও তার ভিক্ষুক দলের শারীরিক এবং বাকপ্রতিবন্ধী চার সদস্য। ১৬০১ সালের দরিদ্র আইনটি এই শ্রেণির দরিদ্রদের জন্য বিশেষ ভূমিকা রাখতে সক্ষম বলে আমি মনে করি। ১৬০১ সালের দরিদ্র আইন অনুযায়ী কদম আলী সক্ষম এবং তার দলের চার সদস্য অক্ষম দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত। সবল ও কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। এদের ভিক্ষাদান কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সক্ষম দরিদ্রদের শ্রমাগারে অথবা সংশোধনাগারে কাজ করতে বাধ্য করা হতো। রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা যারা কাজ করতে সক্ষম নয় তারাই অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত। অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারে রেখে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। যদি এসব অক্ষম দরিদ্রকে কোনো গৃহে বা আশ্রয়স্থলে রেখে কম খরচে ভরণপোষণ সম্ভব হতো। সেক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী খাদ্য, বস্ত্র, জ্বালানি ইত্যাদি বাহ্যিক সাহায্য দেওয়া হতো। মূলত অক্ষম দরিদ্রদের ভরণপোষণের সার্বিক দায়িত্ব সরকার বহন করত। ১৬০১ সালের দরিদ্র আইন ইংল্যান্ড তথা সারা বিশ্বের দরিদ্রদের সাহায্যার্থে ও কল্যাণে গৃহীত প্রথম পরিকল্পিত আইনগত পদক্ষেপ। এ আইনে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যা উদ্দীপকে নির্দেশিত অপর শ্রেণির দরিদ্রদের ভাগ্যোন্নয়নে ফলপ্রসূ অবদান রাখতে সক্ষম হয়েছিল। এ শ্রেণির দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়ন, সরকারি ও বেসরকারি পর্যায়ে দারিদ্র্য নিরসনের পদক্ষেপ এবং কর্মসূচির ভিত্তি হিসেবে সমাজকর্মের ইতিহাসে আইনটি একটি উল্লেখযোগ্য সংযোজন। এ আইন দরিদ্র জনগণের তাৎক্ষণিক অর্থনৈতিক ও বাসস্থানজনিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল। এ আইনের অধীনে দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হতো। স্থানীয় পর্যায়ে অসহায় ও ভবঘুরে ব্যক্তিদের সাহায্যার্থে সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করা হয়। স্থানীয় লোকেরাও যেন এ শ্রেণির দরিদ্রদের সেবায় এগিয়ে আসতে পারে সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে ১৬০১ সালের দরিদ্র আইনটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং ত্রাণ সহায়তা, পুনর্বাসনমূলক ব্যবস্থা ও দরিদ্র কর আরোপের মাধ্যমে এদের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বোপরি ১৬০১ সালের দরিদ্র আইন উদ্দীপকে বর্ণিত দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসন প্রক্রিয়ার একটি সুষ্ঠু ব্যবস্থাপনার ফসল হিসেবে বিবেচিত হয়।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
দিপু ছাড়াও অপর দরিদ্রদের জন্য ১৬০১ সালের দরিদ্র আইনটি যে বিশেষ ভূমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর