উক্ত আইনের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করার যথার্থতা তুলে ধর।
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনকে বলা হয় এলিজাবেথীয় দরিদ্র আইন। এই আইনের মাধ্যমে দরিদ্রদের তিনটি শ্রেণিতে বিভক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। যথা- ১. সক্ষম দরিদ্র: যেসব দরিদ্র কর্মক্ষম যা কাজ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলা হয়। এ ধরনের ভিক্ষুকুদের সংশোধনাগারে বা কর্মশালায় কাজ করতে বাধ্য করা হয়। জনসাধারণকে এদেরকে ভিক্ষাদানে নিষেধ করা হয়। ফলে এরা উপার্জনক্ষম হয়ে ওঠে। ২. অক্ষম দরিদ্র: যারা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে অক্ষম তাদেরকে অক্ষম দরিদ্র বলা হয়। যেমন- রুণ, বৃদ্ধ, অন্ধ, বধির, বিকলাঙ্গ প্রভৃতি অক্ষম দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত। এ শ্রেণিকে নিবাসে রাখা হতো এবং সেখানে সাধ্যমতো কাজ করতে হতো। ৩. নির্ভরশীল শিশু: এতিম, বেওয়ারিশ এবং যেসব শিশুকে তাদের পিতামাতা পরিত্যাগ করত কিংবা যেসব পিতামাতা তাদের ভরণপোষণ করতে পারত না এদেরকে নির্ভরশীল শিশু বলা হয়। রাষ্ট্র এদের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করত। ১৬০১ সালের দরিদ্র আইনের এই শ্রেণিবিন্যাস ছিল যুগোপযোগী। কেননা, ইংল্যান্ডের তৎকালীন দরিদ্র সমস্যা ছিল প্রকট। যা একক কোনো সিদ্ধান্ত দ্বারা সমাধান ছিল অসম্ভব। তাই সমস্যার প্রকৃতি বিচারে এবং দরিদ্রদের বৈশিষ্ট্য বিচারে শ্রেণিবিন্যাস করে ব্যবস্থা গ্রহণ করা হয়, যেখানে জনগণ, সরকার ও আত্মীয়স্বজন সকলকে সমস্যার সমাধানে যুক্ত করা হয়। গোটা বিশ্বে দরিদ্রদের জন্য গৃহীত প্রথম পরিকল্পিত আইন হলেও এর কিছু নেতিবাচক প্রভাবও সমাজে পড়েছে। তথাপি বলা যায়, এলিজাবেথীয় দরিদ্র আইনের শ্রেণিবিন্যাস ছিল যৌক্তিক।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উক্ত আইনের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করার যথার্থতা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর