উদ্দীপকের রিপোর্টের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রিপোর্টের সাদৃশ্য আছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রিপোর্টের সাথে পাঠ্যবইয়ের বিভারিজ রিপোর্টের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে ভাওয়ালগড় ইউনিয়নের মন্দা ও বেকারত্বের প্রেক্ষিতে অর্থনীতির অধ্যাপকের নেতৃত্ব যে রিপোর্ট পেশ করা হয়, তা ইংল্যান্ডের আর্থসামজিক অস্থিরতা, অনিশ্চয়তা, দারিদ্র্য, বেকারত্বসহ নানা সমস্যায় প্রেক্ষিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও আইনবিদ স্যার উইলিয়াম বিভারিজের (Sir William Beveridge) নেতৃত্বে প্রকাশিত রিপোর্টের সাথে সাদৃশ্য রাখে। ১৯৪১ সালের ২০ নভেম্বর প্রকাশিত এ রিপোর্টটি বিভারিজ রিপোর্ট নামে অধিক পরিচিত। বিভারিজ রিপোর্টে মানুষের কল্যাণ ও অগ্রগতির পথে অন্তরায় ও প্রতিবন্ধক হিসেবে ৫টি সদস্যকে চিহ্নিত করা হয়। যথা- অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। এ প্রতিবন্ধকতাসমূহ দূর করে সুস্থ সমাজব্যবস্থা বাস্তবায়নে ৫টি সুপারিশও পেশ করা হয়েছে। সাথে সাথে প্রস্তাবিত সুপারিশগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৬টি নীতিমালাও নির্ধারণ করে দেওয়া হয় বিভারিজ রিপোর্টে। এ রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তীতে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গড়ে ওঠে। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকের রিপোর্টের সাথে পাঠ্যবইয়ের বিভারিজ রিপোর্টের সাদৃশ্য রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকের রিপোর্টের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রিপোর্টের সাদৃশ্য আছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর