জনাব রাকিবের রিপোর্টের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রিপোর্টের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাকিবের রিপোর্টের সাথে পাঠ্যবইয়ের ১৯৪২ সালের বিভারিজ রিপোর্টের মিল রয়েছে। বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নসংক্রান্ত এক প্রতিবেদন। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘ ১৮ মাস. সকলের মতামত শ্রবণ করে 'স্যার উইলিয়াম বিভারিজ একটি রিপোর্ট পেশ করেন, যা ইতিহাসে বিভারিজ রিপোর্ট নামে খ্যাত। বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির প্রধান অন্তরায় ও প্রতিবন্ধকতা হিসেবে পাঁচটি কারণ উল্লেখ করা হয়। যাকে কমিশন পঞ্চদৈত্য বলে আখ্যায়িত করে। এগুলো হলো- ১. অভাব, ২. রোগব্যাধি, ৩. অজ্ঞতা, ৪. অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও ৫. অলসতা। বিভারিজের মতে, সমাজ থেকে এ পঞ্চদৈত্য অপসারণ করা গেলে সমাজে সুখ-সমৃদ্ধি আনা সম্ভব। উদ্দীপকে উল্লিখিত জনাব রাকিবের -এর রিপোর্টে সমস্যা চিহ্নিতকরণে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী পাঁচটি প্রতিবন্ধকতার নাম উল্লেখ রয়েছে, যা ১৯৪২ সালে বিভারিজ রিপোর্টের সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব, বলা যায়, উদ্দীপকে জনাব রাকিবের রিপোর্টের সাথে বিভারিজ রিপোর্টের মিল রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
জনাব রাকিবের রিপোর্টের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রিপোর্টের মিল আছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর