উদ্দীপকে উল্লিখিত সুনিদিষ্ট বিষয়ের উদ্ভাবন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শিল্প বিপ্লবের ঘটনা মানবজীবনে মিশ্র প্রভাব ফেলেছে। শিল্পবিপ্লবের সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি প্রভাব মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তাধারার জগতে আমূল পরিবর্তন বয়ে এনেছে। এর ফলে বদলে গেছে পৃথিবীর বাহ্যিক চেহারা। জীবনযাপন প্রণালিতে এসেছে বিরাট ভিন্নতা। এটি ইতিবাচক ধারায় একদিকে সভ্যতাকে দিয়েছে চরম উৎকর্ষতা, অন্যদিকে নেতিবাচক ধারায় সমাজে সৃষ্টি করেছে নানা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত সমস্যার। তাই মানবজীবনে শিল্পবিপ্লবের প্রভাব কোনো অবিমিশ্র আশীর্বাদ নয়। অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প-বাণিজ্যের প্রসারের সাথে সাথে পেশাগত দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা ইত্যাদি মিশ্র প্রভাব দেখা দেয়। সামাজিক ক্ষেত্রে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ, সামাজিক প্রতিষ্ঠান, আত্মনির্ভরশীলতা ও চিকিৎসা ব্যবস্থায় উন্নয়নের পাশাপাশি দেখা দেয় পারিবারিক ভাঙন, সামাজিক বৈষম্য, অপসংস্কৃতির অনুপ্রবেশ ও অপরাধপ্রবণতা। জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি সামাজিক বিচ্ছিন্নতা সমস্যায় পরিণত হয়েছে। মুক্তবাজার অর্থনীতির সূচনায় যেমন পুঁজির বিকাশ ঘটেছে, তেমনি সমাজে শ্রেণিবৈষম্যের উদ্ভব হয়েছে। এসব অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, শিল্পবিপ্লব ও এতদসংক্রান্ত নানামুখী উদ্ভাবন একদিকে ইতিবাচক ধারায় সমাজের মানুষের জীবনধারাকে প্রভাবিত করে মানবকল্যাণের দিগন্ত উন্মোচন করেছে; আবার অন্যদিকে নেতিবাচক' ধারায় ব্যক্তি ও গোষ্ঠীর জীবনকে প্রভাবিত করে সৃষ্টি করেছে অসহনীয় অবস্থা। তাই বলতে হয়, মানবজীবনে শিল্প বিপ্লবের প্রভাব ছিল মিশ্র।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুনিদিষ্ট বিষয়ের উদ্ভাবন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর