উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের আইনটি কোন বিখ্যাত দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনটি ইংল্যান্ডের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূর করা, দরিদ্রদের যথাযথ ও সুষ্ঠু সাহায্য দান, কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দরিদ্রদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। এই দরিদ্র আইনে দরিদ্রদের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা এ তিন ভাগে ভাগ করে পৃথক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। অসচ্ছল বা অসহায় দরিদ্র ব্যক্তির পরিবার বা আত্মীয়স্বজন সম্পদশালী হলে তাকে সাহায্যদানের তালিকাভুক্ত করা হতো না। সচ্ছল আত্মীয়স্বজন সম্পন্ন দরিদ্রদের, ভিক্ষা দেওয়া ও নেওয়া দুটিই নিষিদ্ধ ঘোষণা করা হয়। উদ্দীপকের ইউরোপীয় রাষ্ট্রটির আইনটির সাথে এই আইনটি মিলে যাচ্ছে। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আইনটি ইংল্যান্ডের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের আইনটি কোন বিখ্যাত দরিদ্র আইনের সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর