উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টিই যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ১৯৪২ সালের বিভারিজ রিপোর্টই যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। ১৯৪২ সালের ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাঠামো মূলত স্যার উইলিয়াম বিভারিজের রিপোর্টের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইংল্যান্ডে যে সামাজিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় তা নিরসনের লক্ষ্যে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূত্রপাত ঘটে। বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির প্রধান অন্তরায় ও প্রতিবন্ধকতার কারণ হিসেবে পঞ্চদৈত্য এর উল্লেখ করা হয়। রিপোর্টে। এগুলো থেকে উত্তরণে পাঁচটি সুপারিশ পেশ করা হয়। যথা- ১. একটি একীভূত সর্বাত্মক এবং পর্যাপ্ত সামাজিক বিমা কর্মসূচি প্রবর্তন করা। ২. সামাজিক বিমার আওতাবহির্ভূত জনসাধারণের জন্য জাতীয় কর্মসূচি হিসেবে সরকারি সাহায্যের ব্যবস্থাকরণ। ৩. প্রথম শিশুর পর অন্যান্য প্রতিটি শিশুর জন্য সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করা।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টিই যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর