উদ্দীপকের 'আত্মকর্মসংস্থান' সমিতির সভাপতি জুয়েল রানার করা মন্তব্যের মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের 'আত্মকর্মসংস্থান' সমিতির সভাপতি জুয়েল রানার মন্তব্য যথার্থ ও তাৎপর্যপূর্ণ। জুয়েল রানার মন্তব্য সঠিক। কারণ আত্মকর্মসংস্থান সমিতির মতো সংগঠনগুলো সমাজকর্ম পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনাতন সমাজকল্যাণ ধারাকে বৈজ্ঞানিক রূপদান এবং পেশাগত মর্যাদায় উন্নীত করতে আত্মকর্মসংস্থান নামক সমিতি অগ্রণী ভূমিকা পালন করে। [গণিত] দরিদ্রদের সমস্যা মোকাবিলায় সুসংগঠিত সমাজকল্যাণ ও সেবামূলক কাজের দিকনির্দেশনা দান করে। সরকারি ও স্বেচ্ছাসেবী সাহায্যের সমন্বয় সাধনের মাধ্যমে দরিদ্র ত্রাণ ও বেসরকারি দানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। [গণিত] -এর কার্যক্রমের মাধ্যমে দরিদ্রদের নৈতিক মনোবল শক্তিশালী হয় এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সক্রিয় করে তোলে। দরিদ্রদের জীবনের এই পরিবর্তন সমাজকর্ম পেশার ইতিহাসে মাইলফলক। অন্যদিকে ব্যক্তি সমস্যা ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতিতে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এভাবে সমাজকর্ম কালের আবর্তে ধীরে ধীরে বিজ্ঞানভিত্তিক পদ্ধতির দিকে এগিয়ে চলে। [গণিত] সাহায্য প্রদানের ক্ষেত্রে দুটি ধারণা গঠন করে। যেমন- ব্যক্তি সাহায্যের দ্বারা ব্যক্তি সমাজকর্ম এবং সমষ্টি সাহায্য ব্যবস্থা দ্বারা সমষ্টি সংগঠনের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্মে পেশাগত শিক্ষার সূচনায় [গণিত] -এর অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দরিদ্রদের আচার-আচরণ, আর্থসামাজিক সমস্যা সম্পর্কে গভীরভাবে অনুসন্ধানে [গণিত] -এর স্বেচ্ছাসেবকগণ বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে। যার পরিপ্রেক্ষিতে ১৮৯৩ সালে এনা এল' ডয়েস (Anna L. Dawes) সমাজকর্ম প্রশিক্ষণদানের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে ১৮৯৭ সালে মেরি রিচমন্ড (Marry Richmond) Training School for Applied Philanthropy [গণিত] প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মের পেশাগত শিক্ষাব্যবস্থা চালু হয়। এভাবেই সমাজকর্মের পেশার মর্যাদা অর্জনে দান সংগঠন সমিতি ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকের 'আত্মকর্মসংস্থান' সমিতির সভাপতি জুয়েল রানার করা মন্তব্যের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর