উদ্দীপকটি ইংল্যান্ডে প্রণীত কোন আইনটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইংল্যান্ডে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইন-১৬০১ আইনটিকে নির্দেশ করেছে। এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূর করে, দরিদ্রদের যথাযথ ও সুষ্ঠু সাহায্যদান, কর্মসংস্থান সৃষ্টি করে 'দরিদ্রদের আত্মনির্ভরশীল করা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। ইংল্যান্ডে দরিদ্রদের সহায়তায় প্রচেষ্টাসমূহের মধ্যে এই আইন ছিল ৪৩তম পদক্ষেপ। তাই এই আইনকে ৪৩তম এলিজাবেথীয় দরিদ্র আইন বলে অভিহিত করা হয়। এ আইনে দরিদ্রদের তিন ভাগে ভাগ করে পৃথক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। অসহায় ব্যক্তির প্রতি সম্পদশালী আত্মীয় স্বজনের দায়িত্ব অর্পন করা হয়। নির্ভরশীল বালক-বালিকাদের জন্য দত্তক বা কম খরচে ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকে 'ক' দেশের আইনটি দরিদ্র কিন্তু অক্ষমদের জন্য স্থানীয়ভাবে সাহায্য প্রদানের যে ব্যবস্থা করে, তা এলিজাবেথীয় আইনের সম্পদশালী আত্মীয় স্বজন কিংবা দত্তক ব্যবস্থার সাথে সমঞ্জস্যপূর্ণ। আবার ইংল্যান্ডের ৪৩তম প্রয়াস দ্বারা সুষ্পষ্টভাবে বোঝা যায় এটি এলিজাবেথীয় দরিদ্র্য আইন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ কে নির্দেশ করা হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকটি ইংল্যান্ডে প্রণীত কোন আইনটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর