১৬০১ সালের দরিদ্র আইনকে '৪৩ এলিজাবেথীয়' দরিদ্র আইন বলা হয় কেন?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনটি ইংল্যান্ডে দরিদ্র সমস্যার স্থায়ী সমাধানে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন। ১৩৪৯ সাল থেকে ১৫৯৭সাল পর্যন্ত ইংল্যান্ডে দরিদ্রদের কল্যাণে ৪২টি আইন প্রণীত হয়। এ আইনগুলো বিভিন্ন কারণে দারিদ্র্য মোকাবিলায় সক্ষম হয়নি। এরই ফলশ্রুতিতে বিভিন্ন আইনের সমন্বয়ে দারিদ্র্য নিরসনকল্পে ১৬০১ সালে রানি এলিজাবেথ কর্তৃক একটি আইন প্রণীত হয়, যা ইংল্যান্ডের দরিদ্র আইনের ইতিহাসে ৪৩তম এলিজাবেথীয় দরিদ্র্য আইন নামে পরিচিত। কারণ এ আইনটি ইংল্যান্ডে দরিদ্র সমস্যা সমাধানে দরিদ্র আইনের ৪৩তম প্রয়াস ছিল।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
১৬০১ সালের দরিদ্র আইনকে '৪৩ এলিজাবেথীয়' দরিদ্র আইন বলা হয় কেন?
উত্তর