উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি পাঠ্যপুস্তকের বিভারিজ রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে ইংল্যান্ডে যখন আর্থসামাজিক অস্থিরতা, অনিশ্চয়তা, দারিদ্র্য, বেকারত্বসহ নতুন নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ইংল্যান্ডে সমাজকল্যাণ কর্মসূচির ব্যাপক পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে। এ অবস্থায় ১৯৪১ সালে তৎকালীন ইংল্যান্ডের লেবার পার্টির পুনর্গঠনমন্ত্রী আর্থার গ্রিনউড পার্লামেন্টের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক স্যার উইলিয়াম বিভারিজ এর নেতৃত্বে সামাজিক বিমা ও অনুরূপ কর্মসূচির আন্তঃবিভাগীয় কমিটি গঠন করেন। কমিটি সমাজের সর্বস্তরের জনগণের বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে ১৯৪২ সালের ২০ নভেম্বর বাস্তবভিত্তিক সুপারিশমালাসহ সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করে, যা বিভারিজ রিপোর্ট হিসেবে পরিচিত। উদ্দীপকে জনাব সুধীরের নেতৃত্বে ইংল্যান্ডে যে কমিটি করা হয়, তা ১৯৪১ সালের কমিটির সাথে মিলে যায়। আবার কমিটির রিপোর্ট পেশ করার সময় নভেম্বর মাস উল্লেখ করা হয়েছে, যা বিভারিজ রিপোর্টের ২০শে নভেম্বরকে স্মরণ করিয়ে দেয়। সর্বোপরি ইংল্যান্ডে কল্যাণ রাষ্ট্রমূলক পদক্ষেপগুলোও বিভারিজ রিপোর্টের উপর ভিত্তি করে গৃহীত হয়। পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকের বিষয়টি বিভারিজ রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর