উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? এর ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিল্পায়ন ও নগরায়ণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শিল্প বিপ্লবের ফলে হস্তচালিত পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক উৎপাদন পদ্ধতি এবং শিল্পভিত্তিক পেশার যে উদ্ভব ঘটেছে, উদ্দীপকের সেলিম তার একটি উদাহরণ। শিল্পায়ন ও নগরায়ণের ব্যাপক ইতিবাচক দিক রয়েছে। যেমন-আধুনিক যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। শিল্পায়নের ফলে অসংখ্য কলকারখানা প্রতিষ্ঠিত হয়, যা সেলিমের মতো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাছাড়া যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় মানুষের পক্ষে মৌল মানবিক চাহিদা পূরণ করা সহজ হয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এছাড়াও শিল্পায়ন মানুষের জীবনে গতি এনে দেয়, ফলে ব্যক্তি নিজ যোগ্যতায় উন্নয়ন ঘটিয়ে সামাজিক মর্যাদা অর্জন করতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? এর ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর