উদ্দীপকে মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের কোন নেতিবাচক প্রভাব পড়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। শিল্প বিপ্লবের ফলে ব্যাপকভাবে সামাজিক সফলতা আসার সাথে সাথে বেশ কিছু সামাজিক সমস্যার সৃষ্টি হয়। শিল্পবিপ্লব সৃষ্ট নেতিবাচক দিকগুলোর মধ্যে প্রধান যেটি, সেটি যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙন। শিল্প বিপ্লবের ফলে সমাজজীবনে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে। শ্রমের গতিশীলতা সৃষ্টির কারণে কর্মসংস্থান ও উন্নত জীবনের আকর্ষণে মানুষ গ্রাম ছেড়ে শহরে ও শিল্পাঞ্চলে পাড়ি জমাচ্ছে। বাসস্থানের স্বল্পতা, স্বল্প মজুরি এবং নির্দিষ্ট আয় ইত্যাদি কারণে পরিবারের সব সদস্যকে নিয়ে শহরে বসবাস করা সম্ভব হয় না। ফলে যৌথ পরিবার ভেঙ্গে পরিবার গঠিত হচ্ছে। শিল্পায়ন সমাজকে এত বেশি বেগবান ও চলমান করে তোলে যে, লোকজনের ভৌগোলিক সচেতনতা বৃদ্ধি পাওয়া অনিবার্য হয়ে উঠে। স্বভাবতই বৃহদায়তন পরিবার এরূপ সফলতার পথে অন্তরায়। সুতরাং স্বাভাবিক প্রক্রিয়ায় যৌথ পরিবার ভেঙে দম্পতিকেন্দ্রিকে পরিণত হয়। যেমনটি দেখা যায় মালেক সাহেবের জীবনে। এছাড়াও সামাজিক জীবনে আরো যে বিষয়গুলো দেখা যায় তাহলো- সামাজিক সম্পদের অবনতি, পারিবারিক কার্যাবলি ব্যাহত, অপসংস্কৃতির অনুপ্রবেশ প্রভৃতি। উদ্দীপকে মালেক সাহেব চাকরিতে বদলির কারণে রাজশাহীতে তার যৌথ পরিবারটি ভেঙে যায়। তিনি এখন একক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ফলে তার পূর্বের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সুতরাং দেখা যাচ্ছে, মালেক সাহেবের জীবনের সামাজিক দিকটিই উদ্দীপকে প্রকাশিত হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের কোন নেতিবাচক প্রভাব পড়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর