উদ্দীপকে মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব পড়লে তার জীবন কেমন হতো? বিশ্লেষণ কর।
উত্তর: মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব পড়লে তার জীবন ভিন্নধর্মী হয়ে উঠত। শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব পড়লে সামাজিক জীবনে মালেক সাহেব নিজেই সমাজে আত্মপ্রতিষ্ঠা অর্জনে ব্যস্ত হবেন। সামাজিক মূল্যবোধের পরিবর্তন ঘটে বৈশ্বিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে উঠবেন। গতিশীলতার দরুন বিশ্ব সংস্কৃতির সেতুবন্ধন সৃষ্টি হবে। পুরো বিশ্ব একটি বিশ্বগ্রামে পরিণত হবে। চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। চিকিৎসা পদ্ধতি, ঔষধ সামগ্রী, টিকা প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে চিকিৎসা সেবা আরও কার্যকর হয়ে উঠবে। নারীর ক্ষমতায়ন, অংশগ্রহণ ভূমিকা পালনে ব্যাপক প্রসার ঘটবে। অজ্ঞতা ও কুসংস্কার দূর হবে। শিক্ষা ও জ্ঞানের ব্যাপক বিকাশ ঘটবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসার ঘটবে। অর্থনৈতিক ক্ষেত্রে মালেক সাহেবের জীবনে ইতিবাচক যে পরিবর্তন আসবে তাহলো- যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। চাকরিক্ষেত্রে তার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। উৎপাদন বা সেবাকর্মে প্রযুক্তির উৎকর্ষের সকল কাজ সহজতর হবে। সেবার ব্যয় বা সময় হ্রাস পাবে। ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। স্বল্প সময়ে অধিক সেবা প্রদান করতে পারবেন। উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। শ্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে। অবকাঠামোযোগ্য ব্যাপক উন্নয়ন ঘটবে। শিল্পায়ন ও শহরায়ন দেখা দিবে। কর্মের ক্ষেত্রে সহজ বিনিময় মাধ্যমও অর্থের নিরাপত্তা সুনিশ্চিত হবে। প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা যাবে। কর্মক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে। শিল্পভিত্তিক অর্থনীতির আবির্ভাব ঘটবে। মুক্তবাজার অর্থনীতির প্রসার ঘটবে। এভাবে মালেক সাহেবের জীবনে সামাজিক ও অর্থনৈতিক উভয়ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক প্রভাব পরিস্ফুট হবে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে মালেক সাহেবের জীবনে শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব পড়লে তার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর