উদ্দীপকে প্রফেসর জামান ইংল্যান্ডের কোন আইনের আলোকে পরামর্শ দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রফেসর জামান ইংল্যান্ডের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আলোকে পরামর্শ দিয়েছেন। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূর করা, দরিদ্রদের যথাযথ ও সুষ্ঠু সাহায্যদান, কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দরিদ্রদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। এই দরিদ্র আইনে দরিদ্রদের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা - এ তিন ভাগে ভাগ করে পৃথক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সক্ষম ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া ও নেওয়া দুটোই নিষিদ্ধ করা হয়। অসহায় ব্যক্তির প্রতি সম্পদশালী আত্মীয়স্বজনের দায়িত্ব অর্পন করা হয়। নির্ভরশীল বালক-বালিকাদের জন্য দত্তক বা কম খরচে ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই দেখা যাচ্ছে, প্রফেসর জামানের ভিক্ষুকদের বিভক্তকরণ প্রস্তাবটি এলিজাবেথীয় আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, উদ্দীপকে প্রফেসর জামান ইংল্যান্ডের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আলোকে পরামর্শ দিয়েছেন।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে প্রফেসর জামান ইংল্যান্ডের কোন আইনের আলোকে পরামর্শ দিয়েছেন?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর