উক্ত ঘটনার ফলে সৃষ্ট 'যান্ত্রিক শহর' রতনের জীবনে অর্থনৈতিক সুযোগ তৈরি করলেও তা তার 'হারানো ঐতিহ্য' এবং সামাজিক বন্ধনকে ছিন্ন করেছে, -উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: শিল্পবিপ্লব অর্থনৈতিক উন্নয়নের নানা সুযোগ সৃষ্টি করলেও তা পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যকে দূরে সরিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করে অনাকাঙ্খিত সমাজের উদ্ভব ঘটায়। রতনের মতো মানুষগুলো শিল্পবিপ্লবোত্তর সময়ে কর্মসংস্থান ও উন্নত জীবনের আকর্ষণে মানুষ গ্রাম ছেড়ে শহরেও শিল্পাঞ্চলে পাড়ি জমায়। বাসস্থানের স্বল্পতা, স্বল্প মজুরি এবং নির্দিষ্ট আয় ইত্যাদি কারণে সপরিবারে সব সদস্যকে নিয়ে শহরে বসবাস করা সম্ভব হয় না। ফলে পুরানের ঐতিহ্য ও সংস্কৃতির যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবার গঠিত হয়। পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিক সম্পর্কের অবনতি ঘটেছে। তাছাড়া স্বামী-স্ত্রী উভয়ই কর্মে নিয়োজিত হওয়ায় বিচ্ছেদ, বিবাহবিচ্ছেদ ও দাম্পত্য কলহ দেখা দেয় এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। আবার, রতন যেমন নিজ সমাজ থেকে শহরে পারি জমায়, তেমনি শিল্পবিপ্লবের ফলে সামাজিক সম্পর্কের অবনতি ঘটে। উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শ্রমের গতিশীলতা বাড়িয়ে ভৌগোলিক দূরত্ব হ্রাস করলেও সামাজিক দূরত্ব বৃদ্ধি করে। শহরের মানুষগুলো আত্মপ্রতিষ্ঠার অসম প্রতিযোগিতায় নিয়োজিত হয়ে নিজেদের আত্মকেন্দ্রিক ও যান্ত্রিক মানুষে পরিণত করে। শিল্পবিপ্লব সমাজজীবনে যথেষ্ট বেগ এনে দিলেও কেড়ে নেয় আবেগ। ফলে সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ে। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও বাস্তবিক।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উক্ত ঘটনার ফলে সৃষ্ট 'যান্ত্রিক শহর' রতনের জীবনে অর্থনৈতিক সুযোগ তৈ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর