উক্ত রিপোর্টের গুরুত্ব তুলে ধর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ঐতিহাসিক বিভারিজ রিপোর্টে বিশ্ব ইতিহাসে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সূচনা করে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের মূল ভিত যে নিরাপত্তামূলক ব্যবস্থা তা ইংল্যান্ডে বিভারিজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে প্রথম গ্রহণ করা হয়। তাই সমাজকর্মের পেশাদার মর্যাদা অর্জনে বিভারিজ রিপোর্ট যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি মানবকল্যাণে এটি একটি মাইলফলক। বিভারিজ রিপোর্টে উন্নয়নের প্রতিবন্ধক যে পাঁচটি কারণকে পঞ্চদৈত্য হিসেবে তুলে ধরা হয়, সবদেশ ও কালে এগুলোর উপস্থিতি দেখা যায়। তাই উন্নয়নের লক্ষ্যে যেকোনো পদক্ষেপ গ্রহণে এ রিপোর্টের জ্ঞান কার্যকর ভূমিকা পালন করে। আবার, বিভারিজ রিপোর্টের কল্যাণে ইংল্যান্ডে যেসব সামাজিক নিরাপত্তামূলক আইন প্রণয়ন করা হয়, এগুলো আধুনিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রকে সুচিহ্নিত করে এবং সামাজিক নিরাপত্ত প্রতিষ্ঠায় পথনির্দেশ করে। বিভারিজ রিপোর্টের উল্লেখযোগ্য ভূমিকার একটি হলো এটি সর্বস্তরের জনগণের কল্যাণ সাধনে গুরুত্বারোপ করে। সমাজের সকল স্তরের সকল মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল এর লক্ষ্য। তাই আধুনিক সমাজকল্যাণ আইনের ভিত্তি হিসেবে এবং অন্যান্য দেশের মডেল হিসেবে বিভারিজ রিপোর্টের প্রেক্ষিতে প্রণীত আইনগুলো অনুসৃত হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ এবং পরিবার থেকে সকল ক্ষেত্রে এ রিপোর্টে উদ্যোগ গ্রহণ করা হয়। সর্বোপরি বলা যায়, ইংল্যান্ডের বিভারিজ রিপোর্টের গুরুত্ব আজও সমাজভাবে স্বীকৃত।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উক্ত রিপোর্টের গুরুত্ব তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর