পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া। সমাজকর্ম কতকগুলো নির্দিষ্ট পদ্ধতির আওতায় ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের প্রয়াস চালায়। সমাজকর্ম মৌলিক পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়ায় অনুশীলন করে থাকে। এজন্য সমাজকর্ম তিনটি মৌলিক পদ্ধতি যেমন- ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সংগঠন ও তিনটি সহায়ক পদ্ধতি যেমন- সমাজকল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। তাই বলা হয়, সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর