উদ্দীপকে যুগান্তকারী পরিবর্তনটিতে কোন বিষয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যুগান্তকারী পরিবর্তনটিতে মূলত শিল্পবিপ্লবের কথা বলা হয়েছে। শিল্পবিপ্লব মানবসমাজের এক যুগান্তকারী ঘটনা। শিল্পকে কেন্দ্র করে এর সূত্রপাত ঘটলেও মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর লেডি উইলিয়ামস বলেন, অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে উনবিংশ শতাব্দীর, প্রথমার্ধ পর্যন্ত জ্ঞান-বিজ্ঞানের দ্রুত উন্নয়ন এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে মানবজীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তাই শিল্পবিপ্লব। অতীতের অবৈজ্ঞানিক ও অযান্ত্রিক কৃষিভিত্তিক, হস্তচালিত ও ক্ষুদ্রাকৃতির উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক যান্ত্রিক প্রযুক্তি এবং জ্ঞান প্রয়োগের মাধ্যমে উৎপাদন, যাতায়াত ও যোগাযোগসহ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তনের সমন্বিত রূপই হচ্ছে শিল্পবিপ্লব। উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি সুস্পষ্টভাবে শিল্পবিপ্লবের তথ্যাবলির সাথে মিলে যাচ্ছে। তাই বলতে হয়, উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনটি মূলত শিল্পবিপ্লব।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে যুগান্তকারী পরিবর্তনটিতে কোন বিষয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর