উদ্দীপকের সাথে সমাজকর্ম পেশায় ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে কোন রিপোর্টের সাদৃশ্য রয়েছে? তার স্বরূপ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের সাথে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে বিভারিজ রিপোর্টের সাদৃশ্য রয়েছে। মহামারি-পরবর্তী আর্থসামাজিক সমস্যার পেক্ষিতে উদ্দীপকে 'যে কমিটি গঠন করা হয়, তদ্রুপ আধুনিক ইংল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে আর্থসামাজিক সমস্যা মোকাবিলায় স্যার উইলিয়াম হেনরি বিভারিজের নেতৃত্বে সামাজিক বিমা ও সংশ্লিষ্ট বিষয়াদির আন্তঃবিভাগীয় কমিটি গঠন করা হয়। এ কমিটি ১৯৪২ সালে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পেশ করে, যা বিভারিজ রিপোর্ট নামে পরিচিত। বিভারিজ রিপোর্টে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে পাঁচটি কারণ উল্লেখ করা হয়, সেগুলো হলো- অভাব, রোগব্যাধি, মলিনতা, অলসতা ও অজ্ঞতা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ রিপোর্টে পাঁচটি সুপারিশও পেশ করা হয়। রিপোর্টের সুপারিশের ভিত্তিতে ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়। সামাজিক বিমা, পারিবারিক ভাতা, শিল্প দুর্ঘটনা বিমা, জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং সরকারি সাহায্য কর্মসূচি গ্রহণ করা হয়। সুতরাং দেখা যাচ্ছে, ইংল্যান্ডের সাথে উদ্দীপকের দেশের কমিটির কার্যক্রম মিলে যাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকের সাথে সমাজকর্ম পেশায় ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে কোন রিপোর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর