সুমন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন যুবক। তিনি সমান শিক্ষিত লোকদের নিয়ে যৌতুক বিরোধী আন্দোলনের জন্য 'শিক্ষিত সভা' গঠন করেন। সুমনের এ কাজটিকে কোন মনীষীর সাথে তুলনা করা যায়?
ক. দেবেন্দ্র নাথ
খ. কেশব চন্দ্ৰ
গ. রাজা রামমোহন
ঘ. দ্বারকানাথ ঠাকুর
উত্তর: রাজা রামমোহন
ব্যাখ্যা: রাজা রামমোহন রায় ১৭৭২ খ্রিষ্টাব্দে ২২ মে পশ্চিমবঙ্গের রাধানগরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রামকান্ত রায়, মাতা তারিনিদেবী। তিনি সংস্কৃত ও ফার্সি বিষয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। একইসাথে তিনি ইংরেজি, আরবি, ল্যাটিন ও গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন। হিন্দুশাস্ত্রের বেদ, উপনিষদ এবং অন্যান্য ধর্মগ্রন্থের ওপর তিনি গভীর জ্ঞান অর্জন করেন। ভারতীয় হিন্দু সমাজে প্রাচীনকাল থেকে চলে আসা অমানবিক সতীদাহ প্রথা বন্ধে রামমোহন রায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · MCQ