সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সামাজিক মূল্য ও মর্যাদাবোধের গুরুত্ব অপরিসীম । ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্মের অন্যতম মূল্যবোধ। সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তি এই বিশেষ মর্যাদার অধিকারী। ব্যক্তি যে পরিবেশে বাস করে সেখানে তার যথার্থ মূল্যায়ন প্রত্যাশা করে। ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার যথাযথ স্বীকৃতি প্রদান করা হলে তার সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হয় । উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমাজকর্মী নিজ মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিয়েছেন। এতে ব্যক্তি আসির সাহেবের উপর আস্থাশীল হয়ে উঠেন। সমাজকর্মে সমস্যাগ্রস্ত সাহায্যার্থীকে তার যথাযথ মর্যাদা ও পৃথক সত্তার স্বীকৃতি দানের মাধ্যমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে অতি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হলে সে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের সুযোগ লাভ করে। এর ফলে তার আত্মবিশ্বাসও বাড়তে থাকে। এতে একদিকে যেমন ব্যক্তির নিজের সমস্যা সমাধান হয়, তেমনি সমাজেরও কল্যাণ সাধিত হয়। সমাজকর্মের এ মূল্যবোধটি তাই ব্যক্তির মধ্যে গণতান্ত্রিক ধারাকে সক্রিয় করে তোলে । উপরের আলোচনা থেকে তাই বলা যায়, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধের …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর