উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধসমূহের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলো হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি এবং ব্যক্তি স্বাধীনতা। পেশার একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো পেশাগত মূল্যবোধ'। প্রতিটি পেশার অনুশীলনেই মূল্যবোধগুলো অনুসৃত হয়ে থাকে। একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কতিপয় মূল্যবোধ রয়েছে। উদ্দীপকের মি. শেখর একজন পেশাদার সমাজকর্মী। তিনি প্রতিটি সাহায্যপ্রার্থী রোগীকে প্রাপ্য সম্মান ও মর্যাদা প্রদানসহ আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সমস্যা সমাধানের স্বার্থে পর্যাপ্ত স্বাধীনতা প্রদান করেন। সাহায্যার্থীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কোনোরূপ হস্তক্ষেপ করেন না। তার এ ধরনের আচরণের মাধ্যমে সমাজকর্মের অন্যতম মূল্যবোধ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি এবং ব্যক্তি স্বাধীনতা ফুটে উঠেছে। প্রতিটি মানুষের সামাজিক মূল্য ও মর্যাদাবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের বসবাসরত প্রতিটি ব্যক্তি বিশেষ মর্যাদার অধিকারী। ব্যক্তির মূল্য ও মর্যাদা স্বীকৃতির মাধ্যমে সমাজকর্ম প্রতিটি মানুষকে তার যথাযথ মূল্যায়ন করে থাকে। এ মূল্যবোধের আলোকে সমাজকর্ম সমস্যাগ্রস্ত সাহায্যার্থীকে তার স্বীয় মর্যাদা ও পৃথক সত্তার স্বীকৃতিদানের মাধ্যমে আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকে। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় এবং সে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আবার ব্যক্তি স্বাধীনতা সমাজকর্মের অন্যতম মূল্যবোধ। ব্যক্তি স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করা দায়িত্ব ও ভূমিকা পালন করা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সাহায্যার্থীর ব্যক্তিস্বাধীনতার প্রতি গুরুত্ব দেওয়া হয়। সমাজকর্ম ব্যক্তির স্বাধীনতার হস্তক্ষেপে বিশ্বাসী নয়। ব্যক্তি স্বাধীনতা ছাড়া মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ও স্বাবলম্বিতা অর্জনে মানুষকে সক্ষম করে তোলা সম্ভব নয়। এজন্য সমাজকর্ম ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব দেয়।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধসমূহের বিবরণ দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর