উদ্দীপকে পেশার যেসব মানদণ্ডের উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে পেশার জনকল্যাণমুখিতা, পেশাগত জ্ঞান ও যোগ্যতা, পেশাগত নৈপুণ্য ও দক্ষতা, জনকল্যাণমুখিতা পেশাগত স্বীকৃতি, উপার্জনশীলতা মানদণ্ডের উল্লেখ রয়েছে। প্রত্যেক পেশাদার ব্যক্তিকে স্বীয় পেশা সম্পর্কে পর্যাপ্ত, সুনির্দিষ্ট, সুসংহত, সুস্পষ্ট ও সুসংবদ্ধ জ্ঞান থাকতে হবে এবং এ জ্ঞানকে মানবকল্যাণে যথাযথভাবে প্রয়োগের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। যেমন- ডাক্তারকে চিকিৎসাশাস্ত্র সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে এবং প্রায়োগিক কৌশলও সঠিকভাবে। রপ্ত করতে হবে। তাত্ত্বিক জ্ঞানকে যথাযথভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য প্রত্যেক পেশাদার কর্মীকে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়। কোনো পেশাতে পেশার মর্যাদা পেতে হলে তাকে অবশ্যই সমাজ অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে। কল্যাণধর্মী হওয়া সত্ত্বেও স্বীকৃতি ব্যতীত কোনো পেশায় পেশার মর্যাদা অর্জন করতে পারবে না। পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গ আয়ের উৎস হিসেবে পেশাগত জ্ঞান ও. দক্ষতা বাস্তবে ব্যবহার করে, পেশাগত জ্ঞান ও দক্ষতা অনুশীলনের মাধ্যমে জীবিকা নির্বাহ পেশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।' পরিশেষে বলা যায়, উপরিউক্ত মানদন্ড অর্জনের মাধ্যমেই কোনো ব্যক্তি পেশাদারি মর্যাদা অর্জনে সক্ষম হয়।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে পেশার যেসব মানদণ্ডের উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর