পেশাগত সম্পর্ক ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: পেশাগত সম্পর্ক বা Rapport বলতে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে বোঝায়। পেশাগত সম্পর্ক সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন সমাজকর্মীর কাছে যখন কোনো সাহায্যার্থী আসে, তখন তিনি তাকে পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালান। এ সম্পর্কই হলো পেশাগত সম্পর্ক। সমাজকর্ম সমস্যা অনুসন্ধানের মাধ্যমে সাহায্যার্থীর প্রকৃত সমস্যা নিরসনের প্রয়াস চালায়। ফলে সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করা জরুরি।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
পেশাগত সম্পর্ক ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর