"পেশাগত অনুশীলনে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়"- বক্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: পেশাগত অনুশীলনে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়- মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে সমাজকর্মের ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ, গোপনীয়তা ও আবেগের উদ্দেশ্যমূলক প্রকাশ এই চারটি মূল্যবোধের। উল্লেখ রয়েছে। কিন্তু সমাজকর্ম সেবা প্রদানের ক্ষেত্রে কেবল এই মূল্যবোধগুলো মেনে চলে না, বরং সমাজকর্ম সেবা প্রদানে আরোও অনেক মূল্যবোধ মেনে চলে। সমাজকর্ম সমস্যার কার্যকর সমাধানে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলো ছাড়াও সবার জন্য সমান সুযোগ, সম্পদের সদ্ব্যবহার, স্বনির্ভরতা অর্জন, গণতান্ত্রিক অধিকার, শ্রমের মর্যাদা, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক দায়িত্ববোধ, পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ প্রভৃতি মূল্যবোধ মেনে চলে। সমাজকর্ম সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে। সেবা প্রদানে ব্যক্তিভেদে বৈষম্য করে না। সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট থাকে। ব্যক্তি বা সাহায্যার্থীর মধ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করে। সমাজকর্ম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। এক্ষেত্রে রাজনৈতিক অধিকার তথা মানবাধিকারের প্রশ্নে সোচ্চার থাকে। ব্যক্তির আবেগ, অনুভূতি, স্মৃতি, চিন্তাশক্তি তথা ব্যক্তিস্বাধীনতাকে ধারণ করে। সর্বোপরি সমাজকর্ম সামাজিক দায়িত্ববোধ, পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ মূল্যবোধ মেনে সেবা প্রদান করে। ব্যক্তি, দল ও সমষ্টির মনো-সামাজিক ও সামাজিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের সবগুলো মূল্যবোধ ধারণ করতে হয়। অন্যথায় সমস্যার সমাধান ও সেবা কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই বলা যায়, পেশাগত অনুশীলনে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলো যথেষ্ট নয়।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
"পেশাগত অনুশীলনে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়"- বক্তব্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর